ইইউ রাষ্ট্রদূতের তিন ‘কমন প্রশ্ন’, জবাবে যা বলেছে জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ১৪:৪৬আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৪:৪৯

জামায়াতে ইসলামীর প্রতি সবারই তিন-চারটি কমন প্রশ্ন থাকে বলে জানিয়েছেন দলটির প্রভাবশালী নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সিনিয়র নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এ কথা জানান তিনি।

দলের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘জামায়াতে ইসলামীর প্রতি সবার তিন-চারটি প্রশ্ন থাকে। একটা হলো, ওম্যান পজিশন জামায়াতে ইসলামীর; টেররিজমের বিষয়ে জামায়াতে ইসলামীর স্টেপ কী এবং মাইনরিটির বিষয়ে জামায়াত কী ভূমিকা রাখবে? এই তিনটা কমন প্রশ্ন আমাদের জন্য। আজও সেই কমন প্রশ্ন। সুতরাং জবাবও আমাদের স্পষ্ট। কারণ প্রশ্ন তো আউট হয়েই আছে, ঠিক আছে না!’

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে কী জবাব দেওয়া হয়েছে, এ প্রসঙ্গে তাহের বলেন, ‘আমরা বলেছি, নারী-পুরুষ, সবার ব্যাপারে যার যার অধিকারের ব্যাপারে জামায়াত অত্যন্ত সচেতন, দৃঢ়। প্রত্যেকে তাদের অধিকার ভোগ করবে।’

তারা বলেছিল, নারীদের রিফর্ম কমিটি কিছু প্রস্তাব করেছিল। সেখানে আমরা একটি বিষয়ে আপত্তি করেছি। সেখানে যৌনকর্মীদের লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি নারীদের জন্য লজ্জাজনক। তাদের সম্মানের প্রতি আঘাত। সুতরাং আমরা এটার বিরোধিতা করেছি।’

‘রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিয়ে তারা বলেছে। আমরা বলেছি, এ বিষয়ে আমরা অত্যন্ত উদার। আমাদের দলে ৪৩ পার্সেন্ট নারী, যেটা অন্য দলে নেই।’ উল্লেখ করে সাবেক এমপি আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া টাইমফ্রেমের প্রতি সমর্থন জানিয়েছে জামায়াত। এমন বিষয় ইইউ রাষ্ট্রদূতকে বলা হয়েছে বলেও জানান জামায়াতনেতা তাহের। 

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান