ভারত-পাকিস্তান দ্বন্দ্বের বিষয়ে ঢাকাকে অবহিত করলো ইসলামাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৮:০৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৮

ভারত ও পাকিস্তান দ্বন্দ্বের বিষয়ে বাংলাদেশকে অবহিত করেছে ইসলামাবাদ। সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে অবহিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাকিস্তানের হাইকমিশনার আঞ্চলিক বিষয় সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন। তিনি পররাষ্ট্র সচিবকে নির্দিষ্ট পণ্যের ওপর আলোকপাত করে পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশে চলমান সফর এবং ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান ব্যবসায়িক ফোরাম সম্পর্কেও অবহিত করেন।’

উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত ২৭-২৮ এপ্রিল ঢাকা সফর গত বৃহস্পতিবার স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্র সচিব ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ষষ্ঠ দফা পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শের গঠনমূলক আলোচনা এবং সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন, এটিকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে তুলে ধরেন তিনি। পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শের সময় আলোচিত ক্ষেত্র এবং বিষয়গুলোতে উভয়পক্ষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যাহত অনুসরণ এবং আরও কাজের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছিল।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ