‘যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৫

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবে ২৩ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান মৃতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে অবৈধ পথে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘অবৈধ পথে ইউরোপ যেতে আমাদের সন্তানরা প্রাণ হারাচ্ছে, এরচেয়ে কষ্টের সংবাদ আর হতে পারে না। স্বাধীনতার ৫৪ বছরেও মানবপাচার রোধ সম্ভব হয়নি। এমন দুঃখজনক ঘটনায় প্রমাণ হয়, দেশে কর্মসংস্থানের অভাব কতটা প্রকট। যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না।’

অবৈধ মানবপাচারকারীদের বিরুদ্ধে কালবিলম্ব না করে দৃষ্টান্তুমূলক শাস্তি দাবি করেছেন জিএম কাদের।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি