সরকার একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৫, ১৭:৪১আপডেট : ১২ জুন ২০২৫, ১৭:৪১

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বর্তমান সরকার একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। তবে শেখ হাসিনার স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না।

বৃহস্পতিবার (১২ জুন) রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনও নির্বাচনই দেশে কিংবা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে না। এ ধরনের নির্বাচন কখনই অবাধ ও সুষ্ঠু হিসেবে বিবেচিত হতে পারে না।’

তিনি বলেন, ‘যখন বড় একটি জনগোষ্ঠী নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন প্রকৃত ভোট গ্রহণও সম্ভব হয় না। অনুপস্থিত ভোটারদের ভোট— অর্থ, পেশিশক্তি ও সরকারি কর্মকর্তাদের প্রভাবের মাধ্যমে জাল ভোট হিসেবে ব্যবহৃত হয়, যা ভোটের প্রকৃত চিত্রকে বিকৃত করে।’

জিএম কাদের আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই প্রেক্ষাপটে দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট এবং আইনশৃঙ্খলার অবনতিও রোধ করা যাবে না। দেশ চরম বিপর্যয়ের দিকেই এগিয়ে যাবে।’

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ছিলেন– দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা, জহুরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, জসীমউদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি