আনিসুলের নেতৃত্বে এবার নতুন জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৫, ০১:৪১আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০২:২৪

জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে অব্যাহতি প্রাপ্ত সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবার দলটির আরেক অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) গুলশান—২ এর ৪৪ নং রোডের ১২১নং বাড়ির হল রুমে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই অংশের দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান, মঙ্গলবার প্রেসিডিয়াম সভা হয়েছে। বুধবারও বৈঠক আছে। 

তিনি জানান, প্রথম যুগ্ম জেলা জজ আদালত— ঢাকার আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় প্রেসিডিয়াম সভা।

সভায় কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা ও শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়, কাজী মামুনুর রশিদ, নুরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান, ইয়াহইয়া চৌধুরীসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিনা নোটিশে জি এম কাদের যাদেরকে বহিষ্কার করেছিলেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে  স্ব—স্ব পদে পুর্নবহাল করা হয়।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- কো—চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক, চুন্নু, প্রেসিডিয়াম সদস্য, এ টি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান।

রাজ্জাক খান জানান, দেশ বিদেশে অবস্থানরত ফখরুল ইমাম, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, এ কে এম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল, আমিনুল ইসলাম ঝন্টু ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন।

/এসটিএস/এফআর/
সম্পর্কিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ