নির্বাচনে আওয়ামী লীগ থাকলে গণরোষের মুখোমুখি হতে হবে: মঞ্জু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ আগস্ট ২০২৫, ১৬:৩৮আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৬:৩৮

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘নির্বাচনে অংশ নেওয়া যে দল বা প্রার্থী ফাউল করবে নির্বাচন কমিশন তাকেই লালকার্ড দেখানোর সক্ষমতা ও সাহস থাকতে হবে, না হয় নির্বাচন সুষ্ঠু করা কোনোভাবেই সম্ভব হবেনা। 

শনিবার (৯ আগস্ট) সকালে বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংসদীয় বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ স্পিকার হিসেবে বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিতর্কে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাইতে প্রার্থী ও ভোটারদের ভূমিকাই প্রধান’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে অংশ নেন ঢাকা কলেজ ও ঢাকা কমার্স কলেজের বিতার্কিকরা। 

ঐকমত্য কমিশনে ‘জুলাই জাতীয় সনদ’ তৈরির ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একটি দল অনায়াসে ক্ষমতায় চলে আসবে নির্বাচনের আগেই এ ধারণা সৃষ্টি হওয়াটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিপজ্জনক। এ ধারনা সংশ্লিষ্ট দলের জন‍্য যেমনি ক্ষতিকর তেমনি অন্য অংশগ্রহণকারীদের মধ্যেও শঙ্কা তৈরি করবে। 

মজিবুর রহমান মঞ্জু বলেন, পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যা-লুটপাটের সঙ্গে যুক্ত ও গণধিকৃত। তারা নির্বাচনে এলে গণরোষের মুখোমুখি হতে হবে, এতে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। কাজেই তাদের নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। 

আগামী নির্বাচনকে কেন্দ্র করে গৃহযুদ্ধের কোনও আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে না পারলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।’ 

‘নির্বাচনে অনিয়ম হলে নির্বাচন বন্ধ করে দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে না পারলে নির্বাচন কমিশন ব্যর্থ হবে। ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্বাচনের টোটাল সিস্টেমই করাপ্ট (নীতিভ্রষ্ট) করা হয়েছে। প্রচলিত আসন কেন্দ্রিক ভোট পদ্ধতি দুর্নীতির কারণে ফেল করেছে। আবার পিআর পদ্ধতি সমর্থন যোগ্য হলেও তাতে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এবারের নির্বাচনে মিশ্র পদ্ধতি বেছে নেওয়া যায়। আগামীতে সরকারি দল ও বিরোধী দল মিলে নির্বাচন কমিশন গঠন করবে—এটি ঐকমত্য কমিশনের একটি বড় অর্জন। এতে নির্বাচন কমিশন শক্তিশালী হবে এবং তাদের সক্ষমতা বাড়বে।’ 

ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থীসহ ভোটারদের ভূমিকাই প্রধান’ শীর্ষক ছায়া সংসদে ঢাকা কমার্স কলেজের বিতার্কিকদের পরাজিত করে ঢাকা কালেজের বিতার্কিকরা জয় লাভ করে। প্রতিযোগিতা বিচারক ছিলেন, অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক কাজী জেবেল, সাংবাদিক সাইদুর রহমান ও শিরিনা খাতুন বীথি। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
অক্সফোর্ড ইউনিয়ন কী, তারা কী কাজ করে
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
রবীন্দ্র-চুলকানির ধন্বন্তরি মলম
সর্বশেষ খবর
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত