‘তারেক রহমানের প্রত্যাবর্তনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা এক যৌথ বিবৃতিতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছে, বিশেষত ২৪-এর গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সব গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চেষ্টা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

নেতারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে এবং তিনি জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখবেন।

নেতারা আরও বলেন, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে সংযম, ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও জনগণের আস্থাভাজন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই আজ সময়ের দাবি।

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা 
সর্বশেষ খবর
ক্রেতা সেজে যোগাযোগ করলো পুলিশ, গিয়ে দেখলো অটোরিকশার গ্যারেজ অস্ত্র তৈরির কারখানা
ক্রেতা সেজে যোগাযোগ করলো পুলিশ, গিয়ে দেখলো অটোরিকশার গ্যারেজ অস্ত্র তৈরির কারখানা
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধ: পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধ: পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব
প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির
সীমান্তের ওপারে আমরা কাউন্টার পার্টকেও দেখতে পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তের ওপারে আমরা কাউন্টার পার্টকেও দেখতে পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন