এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ মে ২০২৬, ২৩:০৪আপডেট : ২৭ মে ২০২৬, ২৩:০৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ নিজ নির্বাচনি এলাকা ও বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা রাজধানী ও নিজ নিজ এলাকায় ঈদ উদযাপনের কর্মসূচি ঠিক করেছেন।

নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের পূর্ব রামপুরার সালামবাগ জামে মসজিদে সকাল ৭টায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলের মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন নিজ নির্বাচনি এলাকা রংপুরের কাউনিয়ার ভায়ারহাট মুন্সিপাড়া ঈদগাহ মাঠে, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারীর আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী হাট হাইস্কুল মাঠে, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবীদ্বারে নিজ নির্বাচনি এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

এদিকে দলের মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ার বুড়িরচরে নিজ গ্রামে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন রাজধানীর মোহাম্মদপুরে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা ফার্মগেট এলাকায় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

এছাড়া নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুম কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে এবং ডা. মাহমুদা মিতু বরিশালে শ্বশুরবাড়ি ও নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়ায় ঈদ উদযাপন ও মতবিনিময় করবেন।

/এমকে/এম/
সম্পর্কিত
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আপিলের সুযোগ নেই: নাহিদ
গোঁয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, না হলে সরকারের পতন ত্বরান্বিত হবে: পাটওয়ারী
স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত, তাই আইনশৃঙ্খলার উন্নতিতে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে মেসিকে আজ যা করতে হবে
এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে মেসিকে আজ যা করতে হবে
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড
জুলাই শহীদ দিবস আজ
জুলাই শহীদ দিবস আজ
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী