পদত্যাগকারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি এনসিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৬, ২২:০৬আপডেট : ২৪ জুলাই ২০২৬, ২২:০৬

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, ‘অবিলম্বে সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখেছি, তার পদত্যাগপত্রে যে ন্যারেটিভ তিনি টেনেছেন, সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাতের কথা বললেও পদত্যাগপত্র এমনভাবে সাজানো হয়েছে, যাতে তার জন্য একটি সেফ এক্সিটের জায়গা তৈরি হতে পারে। কিন্তু সাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনও মানে নেই। তিনি যত অপরাধ করেছেন, সেসব অপরাধের জন্য তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফ্যাসিবাদের দোসর, একজন ফ্যাসিস্ট যদি বিচারের আওতায় না আসে, তাহলে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, ‘এতদিন হয়তো রাষ্ট্রপতির পদে আসীন থাকার কারণে তার বিরুদ্ধে আইনগত কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু তিনি পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই তার ক্ষেত্রে আইনগত ইনডেমনিটির কোনও জায়গা নেই। তার দায়মুক্তির আর কোনও বিধান নেই। এই অবস্থায় অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস ও মানবাধিকার হরণ করছে বিএনপি: নাহিদ ইসলাম
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার