আইনশৃঙ্খলা মোকাবিলায় সরকারের ব্যর্থতায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি নাহিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৯:৪৫ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৯:৪৫

দেশে গত দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হচ্ছে। এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে। আজকে একজনের মারা যাওয়ার খবর আমরা শুনেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপরে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, বিএনপির অফিস ভাঙচুর হয়েছে।’

তিনি বলেন, গত সাত মাস ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তারা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা দৃশ্যমান। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে ততটা তৎপরতা দেখা যাচ্ছে না।

নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা দেশে এসে প্রোগ্রাম করে আবার বিদেশে চলে যাচ্ছেন। তাহলে এই পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে?’

তিনি বলেন, সংসদে তারা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করবেন, অন্তত একটি বিবৃতি দেবেন। কিন্তু অধিবেশনের দ্বিতীয় দিনেও এ বিষয়ে মন্ত্রীর কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ কী, সরকার কী ব্যবস্থা নিচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা, গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতার বিষয়ে সরকারের জবাবদিহি আশা করছি।’

তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা সংসদে স্পষ্ট করা প্রয়োজন।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
সর্বশেষ খবর
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২,০৬৭ শিক্ষার্থী
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২,০৬৭ শিক্ষার্থী
কাজ শুরু হয় না, শুরু হলে ঠিকাদারদের খুঁজে পাওয়া যায় না: ডেপুটি স্পিকার
কাজ শুরু হয় না, শুরু হলে ঠিকাদারদের খুঁজে পাওয়া যায় না: ডেপুটি স্পিকার
এআই জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়ালো ১ ট্রিলিয়ন
এআই জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়ালো ১ ট্রিলিয়ন
কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি
কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’