জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১৩:৩১ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৩:৩১

জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ও অংশীজনদের ওপর ধারাবাহিকভাবে হামলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি।’ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’ 

পোস্টে তিনি আরও দাবি করেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনও শক্তি না। দিল্লীর আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাই বিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।’ 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সরকার ও প্রশাসন জনগণকে কোনও নিরাপত্তা দিতে পারবে— এ আশা আর করি না। আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’ 

তবে যেকোনও পরিস্থিতি গণতান্ত্রিক উপায়ে মোকাবিলার ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম পোস্টে উল্লেখ করেন, ‘বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করবো। ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।’ 

/এসটি/ 
সম্পর্কিত
এমপি নুসরাতের বাড়িতে আগুনে পুড়লো ঘর, রক্ষা পেলেন মা-বাবা
প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণের আতঙ্কে কোর্স শেষ হওয়ার আগেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
ককটেল বিস্ফোরণের আতঙ্কে কোর্স শেষ হওয়ার আগেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
ব্রাজিলের অধিনায়ক রাফিনহা
ব্রাজিলের অধিনায়ক রাফিনহা
শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?
শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প