ব্রাজিলের অধিনায়ক রাফিনহা

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১৩:৩৬ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৩:৩৬

বছরের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় ব্রাজিল। সিঙ্গাপুরে আন্তর্জাতিক সফরে দলটির অন্যতম ভরসা বার্সেলোনা তারকা রাফিনহা। নিয়মিত অধিনায়ক মারকিনিওস চোটের কারণে ছিটকে যাওয়ায় জাপানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ব্রাজিলের নেতৃত্বের দায়িত্ব উঠেছে রাফিনহার কাঁধে। শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

ব্রাজিলের গুরুত্বপূর্ণ সদস্য মারকিনিওস সম্প্রতি বার্সেলোনার বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পেশির চোটে পড়েন। এ কারণে সিঙ্গাপুর সফরে থাকতে পারছেন না তিনি। তার অনুপস্থিতিতে নতুন অধিনায়ক বেছে নেওয়ার দায়িত্ব পড়ে কোচ কার্লো আনচেলত্তির ওপর। ইতালিয়ান কোচ আস্থা রেখেছেন বার্সেলোনার আক্রমণভাগের এই খেলোয়াড়ের ওপর।

শুধু নেতৃত্বের গুণাবলি ও অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই রাফিনহাকে অধিনায়ক করা হয়নি। জাতীয় দলের প্রতি তার নিবেদনকেও গুরুত্ব দিয়েছেন আনচেলত্তি। জানা গেছে, সিঙ্গাপুর সফরে খেলার জন্য বাঁ কানের একটি সিস্ট অপসারণের অস্ত্রোপচার নির্ধারিত সময়ের আগেই করিয়েছেন এই উইঙ্গার।

এদিকে জাপানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি জোরেশোরে চলছে ব্রাজিলের। একাদশও অনেকটাই গুছিয়ে এনেছেন আনচেলত্তি। বুধবার সিঙ্গাপুরে অনুশীলনে রক্ষণ ও আক্রমণভাগের সমন্বয় নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে মাঝমাঠের বিন্যাস নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে।

গোলপোস্টের নিচে বেন্তোকে দেখা যেতে পারে। রক্ষণভাগে ওয়েসলি, জাইর, গ্যাব্রিয়েল মাগালায়েস ও দগলাস সান্তোসের খেলার সম্ভাবনা রয়েছে।

আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রকে বাঁ প্রান্তে এবং এস্তেভাওকে ডান দিকে রেখে মাঝখানে খেলতে পারেন রাফিনহা।

তবে মাঝমাঠ নিয়েই সবচেয়ে বেশি অনিশ্চয়তা। মারলন গোমেস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, আন্দ্রে সান্তোস, জোয়াও গোমেস ও আন্দ্রে লুইজকে অনুশীলনে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখছেন আনচেলত্তি।

মাঝমাঠে ব্রুনো গুইমারেসের জায়গা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে পুরোপুরি ফিট ঘোষণা করা হলেই কেবল তার একাদশে থাকা নিশ্চিত হবে। নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার টানা তিন দিন বিশ্রামে ছিলেন। ফলে শনিবারের ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
ব্রাজিলে এক ম্যাচে ৫৩ লাল কার্ড, ফুটবল মাঠে নজিরবিহীন কাণ্ড!
ব্রাজিলের দল ঘোষণার আগে দুঃসংবাদ
তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার 
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণের আতঙ্কে কোর্স শেষ হওয়ার আগেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
ককটেল বিস্ফোরণের আতঙ্কে কোর্স শেষ হওয়ার আগেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?
শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প