ইউনিয়ন পরিষদ নির্বাচন

জয়ের ধারা অব্যাহত থাকলেও স্বস্তি নেই আ. লীগে

পাভেল হায়দার চৌধুরী
১৯ মে ২০১৬, ২১:২১আপডেট : ১৯ মে ২০১৬, ২১:৫৪

বাংলাদেশ আওয়ামী লীগ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের জয়ের ধারা অব্যাহত থাকলেও স্বস্তিতে নেই দলটি। এ পর্যন্ত চার ধাপে মোট ২ হাজার ৬৬৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে বেশির ভাগ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ইতোমধ্যে অনুষ্ঠিত নির্বাচনগুলোয় ভোট কারচুপির অভিযোগ, প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলে দ্বন্দ্ব-সংঘাত ও বিদ্রোহী প্রার্থীর আধিক্যের মতো স্পর্শকাতর ইস্যু আওয়ামী লীগকে চরম অস্বস্তিতে ফেলেছে। এসব কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে এখন ‘শাঁখের করাত’ মনে করছেন ক্ষমতাসীন দলের নীতি-নির্ধারককের কেউ কেউ।
আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় জয় নিয়ে আনন্দ প্রকাশ করছেন না। বিপরীতে অস্বস্তি প্রকাশ করছেন। তারা মনে করছেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে খুনোখুনি-দ্বন্দ্ব-সংঘাত তৃণমূল আওয়ামী লীগকে বিশৃঙ্খল করে তুলছে। এতে তৃণমূলের ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়ছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কন্দ্রে করে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, তা শিগগিরই দূর হবে বলে মনে করছেন না দলটির শীর্ষ নেতারা। তাদের মতে, তৃণমূলের চলমান বিরোধ কেন্দ্র থেকে হুকুম দিয়ে মিটিয়ে ফেলা সম্ভব নয়।
আওয়ামী লীগ নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের মতে, জয় আসছে ঠিকই, কিন্তু সংঘাত-সংঘর্ষ ঠেকানো যাচ্ছে না। আর এসব সংঘাত-সংঘর্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরেই চলছে। তাই নির্বাচনি সহিংসতা আমাদের জয়ের উৎসবকে ম্লান করে দিচ্ছে। সহিংসতামুক্ত নির্বাচন ও জয় নিশ্চিত করতে পারলে জয় নিয়ে স্বস্তি পাওয়া যেত। 

দলীয় সূত্রগুলো জানায়, সহিংসতায় আওয়ামী লীগের নেতাকর্মীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা দুশ্চিন্তার কারণ। বিএনপি নির্বাচনি মাঠে না থাকায় এসব সহিংসতার মাত্রা বেড়েছে। নির্বাচনি মাঠে প্রতিপক্ষ থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিপক্ষ মোকাবিলায় ব্যস্ত থাকতেন। এখন প্রতিপক্ষহীন নির্বাচন হওয়ায় আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করে প্রার্থী বাছাই-প্রক্রিয়া নির্ভূল করা সম্ভব হয়নি। এর ফলে তৃণমূলে এই নিয়ে চরম অসন্তোষ কাজ করছে। অনেক যোগ্য প্রার্থীই মনোনয়বঞ্চিত হয়েছেন। এ কারণে তারা মনক্ষুণ্ন হয়ে দলের প্রার্থীদের বিরুদ্ধে শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন। এটা কেন্দ্র মনিটরিং করেও সামাল দিতে পারেনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূলে খানিকটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিদ্রোহী প্রার্থীদের সামল দেওয়া যায়নি বলে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, নির্বাচনের পরে আমরা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বিশৃঙ্খলা দূর করব। প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়ায় অনেক জায়গায় ঝামেলা তৈরি হয়েছে। ভবিষ্যতে এসব ঝামেলা আর থাকবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলের তৃণমূলে এক ধরনের অসন্তুষ্টি কাজ করছে। কেউ পাওয়ার আনন্দে আনন্দিত, কেউ হারানোর ব্যথায় ব্যথাতুর। তিনি বলেন, দলীয় ব্যানারে প্রথমবারের মতো নির্বাচন হওয়ায় এসব সমস্যা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এসব ঝামেলা আর থাকবে না।

সভাপতিমণ্ডলীর সদস্য কাজি জাফরউল্যাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু পাওয়ার যেমন আছে, তেমনি কিছু হারানোর বিষয়ও রয়েছে। এটাই রাজনীতি। তিনি বলেন, এগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগে অসংখ্য নেতাকর্মী রয়েছেন। সবাইকে খুশি করা যাবে না। এই নির্বাচনকে কেন্দ্র করে তাই হয়েছে। তিনি বলেন, নিবাচনকে কেন্দ্র করে সহিংসতার মাত্রা একেবারেই কম। আরও কমাতে পারলে অর্জনটাই বেশি হতো।  

আরও পড়তে পারেন: খুনিদের ধরিয়ে দিতে ডিএমপির ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা

আরও পড়তে পারেন: আমার গালে থাপ্পড় মেরেছেন সেলিম ওসমান: শ্যামল কান্তি ভক্ত

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি