জঙ্গিবাদ সরকারের জন্য লাভজনক: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৬, ১৪:৩৭ আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৬:৫১

রুহুল কবীর রিজভী সংসদের বাইরে থাকা প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি মনে করে, জঙ্গিবাদ টিকে থাকা সরকারের জন্য লাভজনক। কারণ এতে করে বিরোধী দলের ওপর ক্রমাগত দায় চাপিয়ে যাওয়া সম্ভব হয়। শনিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভীর দাবি,  জঙ্গি দমনে সরকারের কোনও কার্যকর পদক্ষেপ তো ছিলই না, বরং তারা নিজেদের ব্যর্থতাও কখনও স্বীকার করেনি। তাদের এই নির্লিপ্ততায় উগ্রবাদীরা আরও বলশালী হয়েছে এবং তাদের শিকড় আরও গভীরে গেছে।  
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে শনিবার পূর্বঘোষিত কর্মসূচির আগে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা শুক্রবার রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে জঙ্গিদের মতো হামলা করেছে বলে অভিযোগ করা হয়। রিজভী বলেন, সরকারের সব অপকৌশল অকার্যকর। জঙ্গি পরিস্থিতির কারণে দেশে-বিদেশে এই বেআইনি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আরও তীব্র হয়ে উঠেছে। নিজেদের সীমাহীন ব্যর্থতা প্রধানমন্ত্রী কখনোই মানতে চান না।
রুহুল কবির রিজভী আরও বলেন, বর্তমান ভোটারবিহীন প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি কারও কোনও সমর্থন নেই। দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন এই সরকার সারাবিশ্বের সমর্থন থেকেও বঞ্চিত। শুধু জোর করে ক্ষমতা আঁকড়ে রাখতে গিয়ে সরকার যে বর্বর নীতির ওপর দেশ চালাচ্ছেন তাতে এই সরকার একেবারেই একা হয়ে গেছে। এই একাকিত্বে ভারতের সহায়তা ছাড়া এই সরকারের আর কোনও অবলম্বন নেই। পরনির্ভরশীল এই সরকার দেশের স্থিতিশীলতা আসুক সেটি কখনোই চাইবে না।

আরও পড়ুন- 

ধর্মের প্রকৃত শিক্ষায় নজর দিতে হবে: প্রধানমন্ত্রী
গোয়েন্দা নজরদারিতে সারাদেশের মেস

/এসটিএস/এফএস/ 






সম্পর্কিত
‘আপনি আসেন, আমরা অপেক্ষা করছি’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ দুলু
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিএনপির এমপির সঙ্গে গেলেন আ.লীগ নেতা, অভিযোগ দলীয় নেতাদের
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
সর্বশেষ খবর
বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, সামনে যেসব শর্ত
বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, সামনে যেসব শর্ত
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, নতুন কর্মস্থল বিভিন্ন কলেজ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, নতুন কর্মস্থল বিভিন্ন কলেজ
আওয়ামী লীগ নেতা শহিদুল গ্রেফতারের পর থানায় অসুস্থ, পাঠানো হলো ঢাকায়
আওয়ামী লীগ নেতা শহিদুল গ্রেফতারের পর থানায় অসুস্থ, পাঠানো হলো ঢাকায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি