আ. লীগের কোনও কর্মী ব্যথা পেলে আমার হৃদয়ে লাগে: আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৬, ১১:৪৮আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৪:০৪

সৈয়দ আশরাফুল ইসলাম 'আওয়ামী লীগের কোনও কর্মী ব্যথা পেলে আমার হৃদয়ে লাগে' এই কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি দুই বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। শেখ হাসিনার উপদেশে দলকে পরিচালনা করেছি। তখন দলে কোনও ভাঙন ধরেনি, কোনও দ্বিধা সৃষ্টি হয়নি। কোনও ইজম সৃষ্টি হয়নি।’
শনিবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করতে গিয়ে তিনি এ সব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘যেকোনও সময় থেকে আওয়ামী লীগ এখন শক্তিশালী। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। অনেকেকে হত্যা করা। কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়নি। আওয়ামী লীগকে নিঃশেষ করা যায়নি, যাবেও না। কেউ কোনও দিন পারবেও না। আওয়ামী লীগের মতো এত আত্মত্যাগ আর কোনও রাজনৈতিক দলের মধ্যে নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনও শক্তি নেই আওয়ামী লীগকে ধ্বংস করতে পারে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, যাবে। তার নেতৃত্বেই এই বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশে পরিণত হবে। শেখ হাসিনা যতদিন আছেন তিনিই নেতৃত্ব দেবেন। কিন্তু তিনি না থাকলেও আওয়ামী লীগ মরবে না। আওয়ামী লীগ অজেয়।'

তিনি বলেন, 'আওয়ামী লীগে হাজার হাজার মানুষের রক্তের ত্যাগ রয়েছে। আমরা সেই রক্তের উত্তরাধিকারী। আমাদের রক্ত খাঁটি ও পরিক্ষীত।' 

আরও পড়ুন-

আ. লীগের সম্মেলন: নেতৃত্বের আশায় বুক বেঁধেছে তরুণরা 

কী হবে সেটা নেত্রী আর আমি জানি: আশরাফ

শেখ হাসিনার দিকেই তাকিয়ে কাউন্সিলররা

বিএনপির নিবিড় পর্যবেক্ষণে আ.লীগের জাতীয় সম্মেলন

সেলফি না তোলার আহ্বান নেতাকর্মীদের

/এআর/এফএস/

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি