আ.লীগ বাকশালী শাসন কায়েমের পথে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৬, ২০:২৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২০:২৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকার ভিন্ন মতকে কখনোই সহ্য করতে পারে না বলে ভিন্ন মোড়কে এখন একদলীয় বাকশালী শাসন কায়েমের পথে এগিয়ে যাচ্ছে, বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, ‘এই সরকার সভা সমাবেশের জায়গাগুলো সঙ্কুচিত করে ফেলেছে। আমরা যখনই কোনও সভা-সমাবেশের আয়োজন করতে চাই সরকার তখনই বিধি-নিষেধ আরোপ করে। আগে পল্টন ময়দানে, মুক্তাঙ্গনে সভা করা যেত। এখন সেগুলো বন্ধ করে দিয়েছে। তারপর আইন করে দিয়েছে যে সভা করতে হলে পুলিশের অনুমতি লাগবে।’
সাত নভেম্বরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ দিন। সেই দিনই বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি রচিত হয়েছিল। এই দিনটিকে যথাযথভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি তারা অনুমতি দিবেন।’
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। নগর বিএনপির সভাপতি মির্জা আব্বাসের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, আবুল খায়ের ভুইয়া প্রমুখ।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের