দুর্নীতির অর্থের যোগান দিতেই বাজেট: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ২০:৩০ আপডেট : ০১ জুন ২০১৭, ২০:৩৫

 

আমির খসরু মাহমুদ চৌধুরী (ছবি: সংগৃহীত) নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে  দুর্নীতির অর্থের যোগান দেওয়ার বাজেট বলে অভিযোগ করেছেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতারণা শেষে সরকার অর্থনৈতিক প্রতারণায় নেমেছে। সাধারণ মানুষকে নিঃস্ব করে দুর্নীতির অর্থের যোগান দিতে লুটপাটের বাজেট দেওয়া হয়েছে। রাজনৈতিক লুটপাটের অর্থনীতির মডেল অনুসারে এই বাজেট দেওয়া হয়েছে।’ বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি হোটেলে বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ বলেন, ‘বিভিন্নভাবে আর্থিক খাতের যে লুটপাট হয়েছে, জনগণের পকেট কেটে সেই ঘাটতি মেটাতে এই বাজেট দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ বলেন, ‘বাজেট গণবিরোধী, এই ধরনের শব্দ আমি ব্যবহার করছি না।  এটা জনগণের পক্ষে যাবে না।’

আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার বিষয়ে খসরু বলেন,  ‘আমরা পয়েন্ট টু পয়েন্ট ধরে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাব।’

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ
সরকারি রাস্তার দুই পাশের সব গাছ কেটে নিয়ে গেলেন শ্রমিক দল নেতা
নারীর বাড়িতে হামলা-ভাঙচুর, ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা
সর্বশেষ খবর
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
বিশ্বের দীর্ঘতম এসকেলেটরে চড়ে ২০ মিনিটের যাত্রা!
বিশ্বের দীর্ঘতম এসকেলেটরে চড়ে ২০ মিনিটের যাত্রা!
হাজিরা দিয়েই আবারও রাস্তায় নামলেন শ্রমিকরা, ধাওয়া দিলো পুলিশ
হাজিরা দিয়েই আবারও রাস্তায় নামলেন শ্রমিকরা, ধাওয়া দিলো পুলিশ
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম