আ.লীগ অঘোষিত একদলীয় শাসনে দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) আওয়ামী লীগ সরকার দেশে অঘোষিত একদলীয় শাসন ব্যবস্থা পরিচালনা করছে, মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে দাবিয়ে রেখে সরকার দেশে একদলীয় শাসন চালাচ্ছে।’ শুক্রবার সকালে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রকে হত্যা করছে। গুম-খুনের মাধ্যমে বিরোধী রাজনীতি ও ভিন্নমতকে ধ্বংস করছে।’
অতীতের যেকোনও সময় থেকে বিএনপি আজ সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী বলে উল্লেখ করে ফখরুল বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ করছি গণতন্ত্র পুনরুদ্ধার না করা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।’
তিনি আরও বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গাদের হত্যার ঘটনা অমানবিক। সেই দেশের সরকারকে আহ্বান করবো তারা যেন অতি দ্রুত এ হত্যা বন্ধ করে। আর বাংলাদেশের সরকারকে বলবো যারা গুলি খেয়ে আহত অবস্থায় বাংলাদেশে এসেছে তাদের আশ্রয় দিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএইচআর/এমও/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে