উখিয়ায় আজ রোহিঙ্গাদের ত্রাণ দেবেন খালেদা জিয়া

সালমান তারেক শাকিল
৩০ অক্টোবর ২০১৭, ০৭:০০আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ০৭:০৯

চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে খালেদা জিয়ার গাড়িবহর (ফাইল ছবি)

কক্সবাজারের উখিয়ার চারটি রোহিঙ্গা ক্যাম্পে আজ সোমবার ত্রাণ দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১১টা থেকে তার ত্রাণ দেওয়ার কথা। এজন্য রবিবার (২৯ অক্টোবর) রাতে কক্সবাজারে পৌঁছেছেন তিনি।

বিএনপির বিভিন্ন সূত্র জানায়, সরাসরি রোহিঙ্গাদের হাতে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। তাই হাতে হাতে ত্রাণ দেওয়ার সুযোগ নেই খালেদা জিয়ার। এক্ষেত্রে ক্যাম্পের দায়িত্বশীল কর্তৃপক্ষ সেনাবাহিনীর কাছেই সব ত্রাণ হস্তান্তর করতে হবে। তবে খালেদা জিয়া বিএনপিপন্থী চিকিৎকদের সংগঠন ড্যাবের মেডিক্যাল টিম উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি রোহিঙ্গা ক্যাম্পে কিছু ঘর পরিদর্শন করতে পারেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সকালে কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়ায় রওনা হবেন ম্যাডাম। সেখান চারটি ক্যাম্পে যাবেন তিনি। এসময় তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।’

শায়রুল আরও জানান, ত্রাণ বিরতণের স্থানগুলো হলো— বালুখালী-১, বালুখালী-২, হাকিমপাড়া ও ময়নারগুনা। এদিন সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিনি সেখানে থাকবেন।

এদিকে, সন্তানসম্ভবা রোহিঙ্গা নারীদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করবেন খালেদা জিয়া। তার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য দিয়ে বলেন, ‘পাঁচ হাজার সন্তানসম্ভবা রোহিঙ্গা নারীকে প্রয়োজনীয় সামগ্রী ও পাঁচ হাজার শিশুর মাঝে শিশুখাদ্য বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন।’

শায়রুল জানান, খালেদা জিয়ার যাওয়ার আগে উখিয়ায় অবস্থানরত বিএনপি নেতারা সেনা ক্যাম্পে ৪৫ ট্রাক ত্রাণ সামগ্রী হস্তান্তর করবেন। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে গাড়িবহর নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। অল্প সংখ্যক গাড়ি নিয়ে ম্যাডাম সেখানে যাবেন।

প্রসঙ্গত, সোমবার রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দিয়ে কক্সবাজারে বিশ্রাম নিয়ে এদিন বিকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। এরপর এদিন রাতে চট্টগ্রামে অবস্থান করে পরদিন মঙ্গলবারে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তবে দুপুরে ফেনীতে যাত্রাবিরতি করবেন।

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের