স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৭, ২২:৩৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২২:৪২

আব্দুল কাদির ভূঁইয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ সংগঠটির কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় রাজাবাজারের বাসা থেকে জুয়েলকে আটক করা হয়।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জুয়েলসহ স্বেচ্ছাসেবক দলের নেতাদের আটকের খবর নিশ্চিত করেছেন।  

শায়রুল কবির খান জানান, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ আরও  চার থেকে পাঁচ জন নেতাকে আটক করেছে পুলিশ। তবে আমরা অন্যদের নাম এখনও জানতে পারি নাই।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে তার বাসা থেকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু। তিনি বলেন, ‘নেতাদের আটকের প্রতিবাদে আগামীকাল  শনিবার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’ মিছিল সফল করার জন্য সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে বাসা থেকে আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে গেছে পুলিশ।’

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের