‘বিএনপির ষড়যন্ত্রেই ডিএনসিসির উপনির্বাচন স্থগিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১৩:৩০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৩:৪৬

আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির ষড়যন্ত্রেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন হাইকোর্ট স্থগিত করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপির ভাটারা থানার সাধারণ সম্পাদক ও বেরাইদ ইউনিয়ন চেয়ারম্যানের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ডিএনসিসির নির্বাচন স্থগিত করেছেন। এই দুইটি মামলাই ছিল বিএনপি নেতাদের। বিএনপির আরেক নেতা কামরুজ্জামানের রিটের প্রেক্ষিতে ডিএসসিসির ১৮টি ওয়ার্ডের নির্বাচনও স্থগিত করা হয়।’

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সভাকক্ষে ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আলোচনা সভাটির আয়োজন করে।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ মেয়র প্রার্থী চূড়ান্ত করেছিল। এমনকি কাউন্সিলর পদে যারা নির্বাচন করবে, তাদের নামও চূড়ান্ত করেছিল। কিন্তু নির্বাচন স্থগিত হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি। বিএনপি শুধু মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করেছিল। কাউন্সিলর প্রার্থীদের নাম চূড়ান্ত করতে পারেনি বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে।’

১৬ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত চেয়ে পৃথক দুটি রিট দায়ের করেছিলেন ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মতিভ্রম হয়েছে। তার চিকিৎসা প্রয়োজন। বৃহস্পতিবার তিনি (মির্জা ফখরুল) এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘নির্বাচন হলে বিএনপি ৮০ শতাংশ ভোট পাবে।’ অথচ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে দেখানো হয়েছে, নির্বাচন হলে তারা (বিএনপি) ৮ শতাংশ ভোট পাবে।’’

ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছে, কিন্তু খালেদা জিয়ার নের্তৃত্বে নেতিবাচক রাজনীতি দেশকে পিছিয়ে দিচ্ছে। তারা যদি নেতিবাচক রাজনীতি না করে গঠনমূলক সমালোচনা করতেন, তাহলে দেশ আরও এগিয়ে যেত। অর্থনৈতিক প্রবৃদ্ধি ডাবল ডিজিটে পরিণত হতো। দুঃখজনক হলেও সত্য নেতিবাচক রাজনীতি থেকে বিএনপি-জামায়াত বেরিয়ে আসতে পারেনি।’

আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফজলুল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাস। আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

আরও পড়তে পারেন: 

যেসব যুক্তিতে ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়েছেন রিটকারীরা
‘ডিএনসিসি উপনির্বাচন স্থগিতে আ.লীগের পরাজয়ের শুরু’

 

/বিআই/এনআই/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি