‘মাদ্রাসাকে কোর্ট বানিয়ে সেখানে খালেদা জিয়াকে অপমান করা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ১৫:১৮আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৫:২৭

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলা দিয়ে অপমান করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ১২টি পরিবারের মধ্যে শিক্ষা উপবৃত্তি ও আর্থিক সহযোগিতা বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খসরু বলেন, ‘আলিয়া মাদ্রাসাকে কোর্ট বানানো হয়েছে। সেখানে মিথ্যা মামলার নামে তাকে (খালেদা জিয়া) নিয়ে গিয়ে অপমান করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আবারও ক্ষমতা দখলের পাঁয়তারা করছে আওয়ামী লীগ। আর সবকিছু করা হচ্ছে জনগণের অধিকার হরণ করতে।’ জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারে, সেজন্যই খালেদা জিয়ার নামে মামলা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
খসরু আরও বলেন, ‘এ দেশের জনগণ খালেদা জিয়াকে ছাড়া কোনও নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না। বাংলাদেশের মালিকানা হাইজ্যাক করা হয়েছে। মালিকানা কীভাবে ফেরত আনতে হয়, তা এ দেশের জনগণ জানে।’
আওয়ামী লীগের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিচিতি গুমের দেশ, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়ার দেশ হিসেবে। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে রাখা হয়েছে। মানুষকে নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা। তাদের কর্মকাণ্ডে দেশে একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এ কারণে সিভিল সোসাইটি ও গণমাধ্যমও চুপ করে বসে থাকে।’
আরও পড়ুন-
নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

/এসও/টিআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী