বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর টহল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৩

বিএনপির গুলশান কার্যালয়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় বৃহস্পতিবারের (৮ ফেব্রুয়ারি) রায় ঘোষণাকে কেন্দ্র করে ‍বুধবার সন্ধ্যা থেকেই গুলশানে থমথমে পরিবেশ বিরাজ করছে। গুলশানের ৮৬/৮৭ নম্বর রোডের উভয় পাশ বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণ পরপরই খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল চলছে। রাস্তা বন্ধ করে দেওয়ায় এখানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  
জানতে চাইলে গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার আব্দুল আহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও মহল যেন নাশকতা চালাতে না পারে, সেজন্য পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

এদিকে, বুধবার বিকেল ৫ টা ৬ মিনিটে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করতে আসার পর থেকে এখনও কার্যালয়েই অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির স্থায়ী কমিটির সদস্যরাও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে অবস্থান করছেন।

গুলশানে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল

সন্ধ্যা সাতটার কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ত্যাগ করেছেন দলটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বের হয়ে যাওয়ার সময় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকের সংবাদ সম্মেলেন খালেদা জিয়ার বক্তব্যের আবেদন ভালো ছিল।’

গুলশান কার্যালয়ের আশেপাশে বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন। পাশাপাশি উপস্থিত রয়েছেন গণমাধ্যকর্মীরাও।

খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর একজন সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, কার্যালয় থেকে বাসার উদ্দেশে যাবেন খালেদা জিয়া। তবে কখন যাবেন, তা এখনও নিশ্চিত নয়।  

/এসটিএস/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী