খালেদা জিয়ার জেল: জামায়াতসহ ২০ দলীয় জোট শরিকদের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২২

বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়ার ৫ বছরের জেল হওয়ায় প্রতিবাদ জানিয়েছে জোটের শরিক জামায়াতে ইসলামীসহ অন্যান্য শরিক দলগুলো। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলগুলো জোটনেত্রীর সাজার প্রতিবাদ ও নিন্দা জানায়।

আদালতে যাওয়ার পথে খালেদা জিয়া (ছবি: ফোকাস বাংলা) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে।’ খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখার সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই রায় বলে মনে করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির।

মুজিবুর রহমান বলেন, ‘বিচার বিভাগের ওপর থেকে জনগণের আস্থা উঠে গেলে দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হবে। সরকার এ ধরনের সংকট সৃষ্টি করে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। কিন্তু সরকারের এ পরিকল্পনা দেশের জনগণ কখনও বাস্তবায়ন হতে দেবে না।’

খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, ‘দেশের একজন জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে সুদূরপ্রসারী নীল নকশার অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগমুহূর্তে এ রায় ঘোষণা করা হলো। এতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। সাজানো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে প্রদত্ত প্রতিহিংসামূলক ও ন্যায়ভ্রষ্ট এ রায় দেশবাসী কখনোই মেনে নেবে না।’

বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেন, ‘সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আচরণ করা হলো। এতে করে বিচারব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা অনেক কমে যাবে।’ তার (খালেদা জিয়া) কারাবরণে আন্দোলন আরও নতুন মাত্রা পাবে বলেও জানান জেবেল রহমান গাণি।

জাতীয় পার্টির (একাংশ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর টি আই এম ফজলে রাব্বি চৌধুরী ও মহাসচিব মোস্তফা জামান হায়দার বলেন, ‘খালেদা জিয়ার কারাদণ্ড জাতীয় রাজনীতির জন্য একটি চরম অশনিসংকেত।’

/এসটিএস/সিএ/এমও/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের