সব কর্মসূচি পালনে অনুমতি নিতে হবে কেন: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫১

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সব কর্মসূচি পালন করতে অনুমতি নিতে হবে কেন? এটা তো আমাদের মৌলিক অধিকারের ব্যাপার।’ পুলিশি বাধায় শনিবার বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পণ্ড হওয়ার পর নয়াপল্টনে দলের  কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কর্মসূচি পালনের আগে পুলিশের অনুমতি নেওয়া হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই কর্মসূচি পালন করতে অনুমতি লাগবে কেন? সব কর্মসূচিতে আমাদের অনুমতি নিতে হবে কেন? একটা গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে কেন অনুমতি নিতে হবে? আমরা তো রাস্তা বন্ধ করিনি। ১৪৪ ধারা ভঙ্গ করিনি। আমরা কোনও মিছিল করিনি। পুলিশের নিয়মের মধ্যে আছে অনুমতি না নিয়ে সভা সমাবেশ করা যাবে না। কিন্তু আমরা তো সেরকম কিছুই করিনি।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘ফুটপাতে দাঁড়িয়ে আমি একটা প্রতিবাদ করতে পারবো না, কালো পতাকা দেখাতে পারবো না? এটা তো মৌলিক অধিকারের ব্যাপার। এটা তো আমার ফান্ডামেন্টাল অধিকার। তাহলে কি আমাদের সংবাদ সম্মেলন করতে অনুমতি লাগবে? আমার বাড়িতে ৫ জন নেতার সঙ্গে কথা বলতে অনুমতি লাগবে?’

মির্জা ফখরুল বলেন, ‘আইনের শাসন ও আওয়ামী লীগ একসঙ্গে চলতে পারে না। তাই গণতন্ত্রের দাবিতে বিরোধী দলের আওয়াজ শুনলেই বাতিকগ্রস্তদের মতো আদিম উল্লাসে সরকারি বাহিনী গণতান্ত্রিক শক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে। সংবিধানে বলা আছে, প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। কিন্তু এখন বাস্তবতা হচ্ছে প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক আওয়ামী লীগ ও তাদের সাজানো আইনশৃঙ্খলা বাহিনী।’

এদিকে, সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পথে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

/এএইচআর/এসটি/ চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী