আমাদের সন্তানদের মুক্তি দিন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১৬:১৭আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৬:১৯

বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের স্মৃতি চারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। এসময় তিনি বলেন, ‘দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিন। আমাদের সন্তান ও আগামী প্রজন্মকে মুক্তি দিন। গণতন্ত্রকে মুক্তি দিন।’

সোমবার (১৩ মার্চ) বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল নেতা জাকির হোসেনের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মিলন পুলিশি নির্যাতনে শহীদ হয়েছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘মিলন শহীদ হয়ে গেলো, শহীদের তালিকায় আরও একটি নাম যোগ হলো। বর্তমান ফ্যাসিস্ট সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে, তাদের মধ্যে শহীদ মিলন অন্যতম। আমরা তাকে স্যালুট জানাই। স্যালুট মিলন। তার এ অকাল চলে যাওয়া আমাদেরকে আরও  শক্তি যুগিয়েছে এবং দলকে আরও ঐক্যবদ্ধ করেছে।’

তিনি বলেন, ‘সারা বাংলাদেশ  আজ  বিচার বহির্ভুত হত্যা, গুম ও খুনে বধ্যভূমিতে পরিণত হয়েছে। মিলনের শাহাদাত বরণ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পথ দেখিয়ে দিয়েছে। সেই পথেই আমাদের বিজয় অর্জিত হবে।’

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মোহাম্মদ শাহজাহান, আহমেদ আযম খান, এ জেড এম জাহিদ হোসেন, আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদীন ফারুক, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হারুনুর রশিদ, এমরান সালের প্রিন্স, নজরুল ইসলাম মঞ্জু, শামীমুর রহমান শামীম, আব্দুল আউয়াল খান, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, রফিক সিকদার, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ফিরোজ, বিল্লাল হোসেন তারেক, ছাত্রদলের মামুনুর রশিদ মামুন, আসাদুজ্জামান আসাদ, এজমল হোসেন পাইলট, আলমগীর হাসান সোহান, ইখতিয়ার রহমান কবির, জহিরুল ইসলাম বিপ্লব, সাজ্জাদ হোসেন রুবেল, মিনহাজুল ইসলাম ভুইয়া, রাজিব আহসান চৌধুরী পাপ্পু ঢাকা উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাখাওয়াত প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ মার্চ  জাতীয় প্রেসক্লাবে  অনুষ্ঠিত বিএনপির মানববন্ধন থেকে ফেরার পথে শাহবাগ থানা পুলিশ জাকিরকে গ্রেফতার করে। পরে ১২ মার্চ  ভোরে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জাকির হোসেন অসুস্থবোধ করলে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে  তাকে সকাল ৮টার দিকে ঢামেকে নেওয়া হয়। সকাল ৮টা ৪০ মিনিটে ঢামেক কর্তৃপক্ষ জাকিরকে মৃত ঘোষণা করে।

 

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের