খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দরকার নেই: মেডিক্যাল বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৪:৩৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৮:১১

খালেদা জিয়া। ফাইল ছবি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমানে যা অবস্থা তাতে বিদেশে তার চিকিৎসার দরকার নেই—এমন মন্তব্য করেছেন এই সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান শাহীন।  রবিবার (৮ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘খালেদা জিয়ার শরীরে এমন কোনও রোগ নেই, যা এদেশে চিকিৎসা করা সম্ভব নয়। তার রিউমেটাল আর্থ্রাইটিস ও অস্টোআর্থ্রাইটিস রয়েছে। যদিও তার হাঁটু প্রতিস্থাপন করা আছে। এ নিয়ে তার কোনও অভিযোগ নেই বলে তিনি আমাদের জানিয়েছেন। আমরা চারজন যে চিকিৎসা দিয়ে এসেছি তাতে তার উন্নতি হবে। এখন যে অবস্থা তাতে বিদেশে তার চিকিৎসার দরকার নেই।’

খালেদা জিয়ার বাঁ-পা, বাঁ-হাত ও কোমরে চিনচিনে ব্যথা রয়েছে বলে মেডিক্যাল বোর্ডকে জানিয়েছেন তিনি। এই তথ্য উল্লেখ করে অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান শাহীন বাংলা ট্রিবিউনকে জানান, তারা যেদিন খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন সেদিন তিনি অন্যের সহযোগিতা নিয়ে তাদের সামনে আসেন। এই চিকিৎসকের কথায়, ‘গতকাল তাকে একা হাঁটতে দেখেছি। এছাড়া গতকাল তাকে সেদিনের চেয়ে সুস্থ মনে হয়েছে।  এতে বোঝা যায় আমরা যে মেডিসিন দিয়েছিলাম তা তার শরীরে কাজ করেছে।’

এর আগে খালেদা জিয়ার এক্স-রে ও রক্ত পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (বিএসএমএমইউ)। রবিবার এই রিপোর্ট পাঠানো হয় বলে জানান  বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে রেডিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. এনায়েত করিম জানিয়েছেন, তারা খালেদা জিয়ার রিপোর্ট সিলগালা করে আজ রবিবার কারা কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দিয়েছেন।’

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান শাহীন বললেন, ‘খালেদা জিয়ার এক্স-রে ও রক্ত পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে বলে শুনেছি। আমাদের সঙ্গে আগামীকাল (সোমবার) কারা কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারেন। তারা যোগাযোগ করলে আমরা রিপোর্ট দেখবো।’

/টিওয়াই/এসএসএ/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী