খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বিএসএমএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৪:৫৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৫:০৮

খালেদা জিয়া খালেদা জিয়ার এক্স-রে ও রক্ত পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (বিএসএমএমইউ)।রবিবার এই রিপোর্ট পাঠানো হয় বলে জানান  বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে রেডিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. এনায়েত করিম জানিয়েছেন, তারা খালেদা জিয়ার রিপোর্ট সিলগালা করে আজ রবিবার কারা কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দিয়েছেন।’

এ প্রসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান শাহীন বলেন, ‘খালেদা জিয়ার এক্স-রে ও রক্ত পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে বলে শুনেছি। আমাদের সঙ্গে আগামীকাল (সোমবার) কারা কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারে। তারা যোগাযোগ করলে আমরা রিপোর্ট দেখবো।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বর্তমানে এমন কোনও রোগ নেই, যা এদেশে চিকিৎসা করা সম্ভব নয়। তার রিউমেটাল আর্থ্রাইটিস ও অস্টোআর্থ্রাইটিস রয়েছে। যদিও তার হাঁটু প্রতিস্থাপন করা আছে। এ নিয়ে তার কোনও অভিযোগ নেই বলে তিনি আমাদের জানিয়েছেন। আমরা চারজন যে চিকিৎসা দিয়ে এসেছি তাতে তার উন্নতি হবে। এখন তার যে অবস্থা তাতে বিদেশে তার চিকিৎসার দরকার নেই।’

/টিওয়াই/এসএসএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের