খালেদা জিয়া চরম স্বাস্থ্য ঝুঁকিতে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৮, ১৩:৩৯আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৫:১৬

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সমস্যা আরও বেড়েছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘কারাগারে তাকে অবর্ণনীয় কষ্টে রাখা হয়েছে। বর্তমানে তিনি চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তাকে অবিলম্বে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি করছি।’

শুক্রবার (২০ এপ্রিল) সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কারাগারে মশার তীব্র উপদ্রব ও ঘন ঘন লোডশেডিংয়ের মধ্যে খালেদা জিয়াকে অবর্ণনীয় কষ্টে রাখা হয়েছে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, “হায়াত-মউত আল্লাহর হাতে, এখানে কারও হাত নেই’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য আরও ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। তার বক্তব্যে আমরা দেশনেত্রীর জীবনের নিরাপত্তা নিয়ে আরও বেশি উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। তার বক্তব্যে প্রমাণিত হয়, সত্যি সত্যি তারা খালেদা জিয়ার জীবন নিয়ে একটা গভীর চক্রান্তে লিপ্ত।”

রিজভী বলেন, ‘দেশনেত্রীকে নির্যাতন করাটাই যেন সরকারের মূল টার্গেট। তার শারীরিক অবস্থা নিয়ে আমরা বারবার গভীর উদ্বেগ প্রকাশ করলেও সরকার ও কারা কর্তৃপক্ষ কোনও কর্ণপাত করছে না। গতকাল শারীরিকভাবে অসুস্থ দেশনেত্রীর সঙ্গে দেখা করতে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে কারা ফটকে গেলেও তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবীব প্রমুখ।

 আরও পড়ুন- 

খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কায় বিএনপি

অনুমতি নেওয়ার পরও খালেদা জিয়ার সাক্ষাৎ পেলেন না বিএনপি নেতারা

/এএইচআর/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে