এমপি-মন্ত্রীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে নামার সুযোগ দিতে চায় ইসি: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৮, ১৪:৩২আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৪:৪২

এমপি-মন্ত্রীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে নামার সুযোগ দিতে চায় ইসি: আমীর খসরু সরকারের নির্দেশেই স্থানীয় সরকার নির্বাচনে এমপি ও মন্ত্রীদের প্রচারে নামার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন (ইসি) বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্দেশে আসন্ন  স্থানীয় সরকার নির্বাচনে এমপি-মন্ত্রীদের নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে ইসি শিগগিরই একটি সভায় বসবে। এতে তারা নির্বাচনি প্রচারে মন্ত্রী-এমপিদের অংশগ্রহণের সুযোগ দিতে চায়।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মারামুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

আমীর খসরু বলেন, ‘দেশের মানুষ একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা প্রতিনিয়ত বলে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে আসছেন তারাও বারবার বলছেন। কয়েকদিন আগেও আমরা যেক’টি  প্রস্তাবনা দিয়েছি সেগুলো নিয়ে তাদের আলোচনায় বসতে সময় হয় না। আওয়ামী লীগের নির্দেশেই খুব জরুরি একটা সভা করে তাদেরকে (এমপি মন্ত্রীদের) প্রচারে অংশ নেওয়ার সুযোগ দিতে যাচ্ছে। কিন্তু সরকার ও কমিশন নির্বাচনটাকে গ্রহণযোগ্যের দিকে না নিয়ে তারা বারবার ক্ষমতা দখলের দিকে নিয়ে যাচ্ছে।’ 

‘হায়াত-মউত আল্লাহর হাতে, খালেদা জিয়ার বয়সও হয়েছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্ষমতা যখন মাথায় চলে যায় তখন কথা বার্তার ভারসাম্য থাকে না। তখনই তাদের সবচেয়ে বিপদ হয়।’

‘তারেক রহমানকে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে’, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘তারেক রহমান যে দেশে আছেন সেটি একটি গণতান্ত্রিক ও সভ্য দেশ। সে দেশের মানুষ মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তারা এও বিশ্বাস করে স্বৈরতান্ত্রিক দেশগুলোতে রাজনৈতিক নেতারা যখন নিষ্পেষিত হয়, তখন তাদের আশ্রয়স্থল হচ্ছে যুক্তরাজ্যের মতো দেশ। সেই পরিপ্রেক্ষিতে তারেক রহমান যুক্তরাজ্যে আছে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ধোঁকাবাজি।’

বিএনপি’র এই নেতা আরও বলেন, ‘আসলে বাংলাদেশে নির্বাচন বলে কিছু একটা হবে, তা দেশের মানুষ এখন বিশ্বাস করতে চায় না। নির্বাচন ব্যবস্থার ওপর তারা সব আস্থা ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম ও কথা বার্তায় সামান্য কিছু যদি আস্থা থেকেও থাকে এখন তাও চলে গেছে। তাদের আচরণ বলছে, ক্ষমতা দখলের প্রক্রিয়া থাকবে কিন্তু নির্বাচনের জন্য আর কোনও জায়গা থাকবে না।’

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ফারহানা জাহান নিপার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

 

 

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের