আ.লীগের পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে: হাসান সরকার

শেখ জাহাঙ্গীর আলম, গাজীপুর থেকে
২১ জুন ২০১৮, ১১:০১আপডেট : ২১ জুন ২০১৮, ১১:০৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র পদ প্রার্থী হাসান উদ্দিন সরকার দাবি করেছেন, আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেছেন, ‘গতকাল (বুধবার) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন। কিন্তু এরপর থেকে পরিস্থিতি উল্টো। স্থানীয় প্রশাসন গণহারে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনি সুষ্ঠু পরিবেশের ব্যত্যয় ঘটছে। দ্রুত এ অবস্থার উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

বৃহস্পতিবার (২১ জুন) টঙ্গি কলেজ গেট এলাকায় নিজের বাসভবনে নির্বাচনি পর্যবেক্ষণ সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার বলেন, ‘নির্বাচন কমিশনের আশ্বাসের পরও গতকাল কাশিমপুর ও কোনাবাড়ি অঞ্চলের অধিকাংশ দায়িত্বশীল নেতাকর্মীর বাড়িতে ঢাকা ডিবি পুলিশ তল্লাশি চালায়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশ আওয়ামী লীগের ৫০ থেকে ৬০ জন ক্যাডার নিয়ে রাতে আমাদের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা সেসব বাসায় ভাঙচুর চালায় ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে।’ হাসান উদ্দিন সরকার

তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী তাদের নিশ্চিত হার জেনেই স্থানীয় প্রশাসনের মাধ্যমে গণহারে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে।’

প্রচার-প্রচারণায় বিঘ্ন ঘটছে কিনা  জানতে চাইলে হাসান সরকার বলেন, ‘স্থানীয় প্রশাসনের গণগ্রেফতারের কারণে ও নেতাকর্মীরা পলাতক থাকলে সেটা তো হবেই। আজ আমরা গাজীপুর রিটার্নিং কর্মকর্তার অফিসে যাবো। সেখানে গিয়ে এ বিষয়ে আলোচনা করবো। দ্রুত এ অবস্থার উন্নতি না হলে আমি কঠিন সিদ্ধান্ত নেবো। দুনিয়াবাসীকে অবাক করে দেওয়ার মতো কিছু করবো। পৃথিবীতে সপ্তম আশ্চর্য আছে, আমি গাজীপুর অষ্টম আশ্চর্য সৃষ্টি করে নির্বাচনি পরিবেশ তৈরি করবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী আমাদের সঙ্গে আছে। তারা নির্বাচনি প্রচার-প্রচারণা চালাচ্ছে।’

ছবি: সাজ্জাদ হোসেন। 

আরও পড়ুন- গাজীপুরে সিইসি’র মতবিনিময়, নানা অভিযোগ মেয়র প্রার্থীদের

/এসজেএ/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের