এই সরকারের বিদায় নিয়ে আমি কিছু বলতে চাই না: ড. কামাল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০০

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন জাতীয় ঐক্যের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘এই সরকার ধারাবাহিক না। আগের পাঁচ বছর ইলেক্টেড হয়ে এসেছে, পরের পাঁচ বছর একটা অনুষ্ঠান করে চালাচ্ছে। এই সরকারের বিদায় নিয়ে আমি কিছু বলতে চাই না। এটা জনগণ বিচার করবে। আমার চাওয়া না চাওয়ার তো কোনও দরকার নেই।’ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামী থাকলে বিএনপিকে সঙ্গে নিয়ে ঐক্য হবে কিনা- এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের দল ঐক্য করবে না। অন্য কোনও দল যাবে কিনা আমার জানা নেই। আমি সারা জীবনে যা করিনি তা এখনও করবো না। ওরা (জামায়াত) তো এখন কোনও রাজনৈতিক দলও না। তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।’

এর আগে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, ‘সরকারকে সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এ ধরনের ধরপাকড় হওয়া উচিত না। কেউ অপরাধ করলে অবশ্যই ধরা যাবে। কিন্তু এই যে গণহারে শত শত লোককে ধরা, এটা উচিত না।’

আরও পড়ুন- সাদা পোশাকে ধরপাকড় করে এরা কারা, প্রশ্ন কামাল হোসেনের

/এসও/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান