সরকারবিরোধী জোট নেতাদের সমালোচনায় মুখর থাকবে ১৪ দল

পাভেল হায়দার চৌধুরী
২৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:০২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৩

১৪ দলীয় জোট সরকারবিরোধী জোটের অন্যতম নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও নাগরিক ঐকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্য নেতাদের সমালোচনায় মুখর থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। তাদের নেতিবাচক রাজনীতি, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অতীতে ছিল কিনা থাকলে তা কতটা জনমুখী ছিল এসব বিষয় নিয়ে ক্ষমতাসীন জোটের শরিক নেতারা কথা বলা শুরু করবেন।
পাশাপাশি জাতির কাছে প্রশ্ন তুলবেন- তাদের কাছে রাজনীতি ও ক্ষমতা কতটা নিরাপদ। বিশেষ করে সর্বশেষ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এসব নেতাদের বিরাজনীতিকরণের যে চেষ্টা ছিল তা জনগণকে নতুন করে অবহিত করবে ক্ষমতাসীন জোট। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের গুরুত্বপূর্ণ নেতারা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন। ওই নেতারা জানিয়েছেন, শনিবার (২৯ সেপ্টেম্বর) ১৪ দলীয় জোটের কর্মিসভা থেকে শুরু হবে সরকারবিরোধী জোটের নেতাদের বিরুদ্ধে সমালোচনা। এছাড়া রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সভা-সমাবেশে তাদের নেতিবাচক ভূমিকা তুলে ধরবেন ক্ষমতাসীন জোটের নেতারা। এই কৌশলে সরকারবিরোধী জোটের নেতাদের কাবু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সূত্র জানায়, ১৪ দলীয় জোটের সর্বশেষ সভায় সরকারবিরোধী জোট নেতাদের নেতিবাচক কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বৈঠকে উপস্থিত একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। সূত্র জানিয়েছে, শনিবারের কর্মিসভা থেকে সারাদেশের তৃণমূল নেতাদেরও দিকনির্দেশনা দেওয়া হবে এ বিষয়ে। এছাড়া ওই সভা থেকে আগামীতে আরও কী করণীয় রয়েছে তাও জানিয়ে দেওয়া হবে কর্মীদের। সারাদেশে সভা-সমাবেশ ছাড়াও সরকারবিরোধী জোট নেতাদের কর্মকাণ্ড সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, ‘জোটের কর্মিসভায় সারাদেশের নেতাদের সজাগ-সতর্ক থাকতে বার্তা পাঠানো হবে। এছাড়া সরকারবিরোধী জোটের কোনও কর্মসূচি থাকলে সরকারের পক্ষের জোটকেও যেকোনও কর্মসূচি দিয়ে মাঠে থাকতে হবে- এমন নির্দেশনাও থাকবে।’
তিনি বলেন, ‘ড. কামাল হোসেনসহ অন্য নেতাদের সরকারবিরোধী জোট গঠনের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। এটা জোটগতভাবে ১৪ দলের শরিক দলগুলোর নেতারা জাতির সামনে নিশ্চয়ই তুলে ধরবেন। এ বিষয়ে দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে ১৪ দলীয় জোটের শরিক, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্য প্রক্রিয়ায় নেমেছে তাদের অতীত কর্মকাণ্ড কী- তা জাতির সামনে তুলে ধরা উচিত। তারা সুযোগসন্ধানী রাজনীতিবিদ- এটাও জাতির জানা উচিত।’
১৪ দলীয় জোটের অপর শরিক, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসীত বরণ রায় বলেন, ‘আজকে যারা ঐক্য নিয়ে মাঠে নেমেছে তাদের উদ্দেশ্য কী? তারা যে সুযোগসন্ধানী তা জাতিকে নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে।’

/ওআর/
সম্পর্কিত
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মিছিলের জন্য ছাত্রলীগ নেতাদের বহনকারী বাস জব্দ, গ্রেফতার ১৩
‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’
সর্বশেষ খবর
‘১১ জুন বাজেট পেশ, সম্পূরক বাজেট ১৫ জুন’  
‘১১ জুন বাজেট পেশ, সম্পূরক বাজেট ১৫ জুন’  
পুশইন ইস্যুতে উত্তপ্ত সীমান্ত: কী বার্তা দিতে চায় ভারত
পুশইন ইস্যুতে উত্তপ্ত সীমান্ত: কী বার্তা দিতে চায় ভারত
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ফের দুঃসংবাদ
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ফের দুঃসংবাদ
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
সর্বাধিক পঠিত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত