রায়ে আমরা অখুশি না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ১২:৫৩আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৩:৩৫

সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে আওয়ামী লীগ অখুশি নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার মামলার রায়ের পর তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিলম্বিত হলেও এ রায়ে আমরা অখুশি না। কিন্তু আমরা পুরোপুরি সন্তুষ্ট না। কারণ, এই রায়ে ঘটনার মাস্টারমাইন্ডের চূড়ান্ত সাজা হয়নি। তার চূড়ান্ত সাজা হওয়া উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘অপারেশন চালানোর জন্য তারেক রহমানের নির্দেশ ছিল। মুফতি হান্নান নিজেই এ নিয়ে স্বীকারোক্তি দিয়েছিলেন।’

এর আগে বেলা ১২টার দিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়। মামলার জীবিত ৪৯ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন আজ বুধবার (১০ অক্টোবর) এই রায় ঘোষণা করেন। রায়ের সময় ৩১ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আরও পড়ুন-

বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেকের যাবজ্জীবন

আদালত এলাকায় নিরাপত্তা জোরদার

মামলার পলাতক আসামিরা কে কোথায়

অপারেশন কোড ‘হালকা নাস্তা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ

তারেকের পূর্ণ সহযোগিতায় হামলাকারীরা কাজ করে: মুফতি হান্নান

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম