সংলাপ বৃহস্পতিবার সন্ধ্যায়, আজ ড. কামালকে চিঠি দেবে আ. লীগ

মাহবুব হাসান
৩০ অক্টোবর ২০১৮, ০০:৫৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ০১:১৫

শেখ হাসিনা ও ড. কামাল হোসেন আগামী বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ জানাতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে এ সংক্রান্ত চিঠি নিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বাসায় যাবেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। পরে সকাল সাড়ে নয়টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানাবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ রাতেই এ সংক্রান্ত চিঠির ড্রাফট প্রস্তুত করা হয়েছে। তবে, চিঠিতে কী লেখা আছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি ওই সূত্র।

তবে দলটির আরেকটি সূত্র নিশ্চিত করেছে, গতকাল সোমবার সন্ধ্যায় দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে ফোন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি গোলাপকে ড. কামাল হোসেনের কাছে সংলাপের চিঠি নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ঐক্যফ্রন্টের নেতারা কতজন আসবেন এবং সংলাপের পাশাপাশি কী কী খাবেন সেই মেন্যুও জানতে চাওয়ার নির্দেশ দেন।

এর আগে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার বিষয়ে অন্য মন্ত্রিদের মতামত জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যদের মতামতের ভিত্তিতে সংলাপে বসার সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী।

আর তারও আগে গত রবিবার (২৮ অক্টোবর) জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অর্থবহ সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর চিঠি দেন ড. কামাল হোসেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।

এই সংবাদ সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে। এই সংলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতৃত্ব দেবেন । সংলাপের দিন, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। এরপর সংসদে গিয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুকে ফোন করেন তিনি।

/এমএইচবি/টিএন/
সম্পর্কিত
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা