খালেদা জিয়ার মুক্তির জন্য জীবন যাবে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৬:৫৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ০৮:৫৮

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামীকাল বুধবার যে সংলাপ হবে, সে সংলাপে শুধু মুখে নয়, লিখিত অঙ্গীকার করতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কারও নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না, গ্রেফতার করা যাবে না, কোনও গায়েবি মামলা দেওয়া যাবে না।’

মান্না বলেন, ‘আমরা বলেছি আমরা খালেদা জিয়াকে জেলে পচে মরতে দেবো না। জান যাবে, জীবন যাবে, লড়াই করবো, মুক্ত করবো, তবু গণতন্ত্রকে মুক্ত করবো। মানুষ খালেদা জিয়াকে কত ভালোবাসে, তার মুক্তির জন্য মানুষ জীবন দিতে চায়।’

পুলিশের উদ্দেশে মান্না বলেন, ‘আমরা জানি ওপর থেকে আপনাদের নির্দেশ দেয়, আপনারা সেটা মানতে বাধ্য হন। এরপর থেকে মানার দরকার নেই।’

গত ১ নভেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে রাজনৈতিক মামলার বিষয়ে প্রধানমন্ত্রীর তালিকা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংলাপে মির্জা ফখরুলের কাছে তালিকা চেয়েছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী আশ্বাস দেন একদিকে, অন্যদিকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।’ এ সময় সমাবেশজুড়ে ব্যাপক স্লোগান তোলেন উপস্থিত নেতাকর্মীরা। মান্না তখন বলেন, ‘এই স্লোগানের ভিডিও প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ও ডিএমপি কমিশনারের কাছে পাঠানো হোক, তারা দেখুক, খালেদা জিয়া কত জনপ্রিয়।’

/এসটিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম