ইসিতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার চিঠি দিলো ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৬:১৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২২:৫৮

ধানের শীষ
জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত নিবন্ধিত দলগুলো ধানের শীষ প্রতীকে ভোট করবে। এ সংক্রান্ত একটি চিঠি  আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় নির্বাচন কমিশনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল  ইসিতে চিঠিটি জমা দিয়েছেন।
এ চিঠি জমা দেওয়ার পর সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি ঐক্যফ্রন্টভুক্ত দলগুলো যার যার দল থেকে নির্বাচন করবে এবং প্রতীক হিসেবে ধানের শীষ ব্যবহার করবে।
তিনি আরও জানান, এর আগে গণফোরাম দলীয় প্রতীক উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করার বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে  এখন আমরা ধানের শীষ প্রতীকে ভোট করবো। এ বিষয়টিই নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপিসহ নিবন্ধিত দল রয়েছে চারটি। এর মধ্যে আ স ম আবদুর রবের দল জেএসডি’র ধানের শীষ প্রতীকে ভোট করার বিষয়টি নির্বাচন কমিশনকে আগেই অবহিত করেছে। অপরদিকে কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক জনতা লীগ তাদের দলীয় প্রতীক গামছা ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীকে অংশ নেবে বলে জানিয়েছিল। এখন তারাও ধানের শীষ প্রতীকে অংশ নেবে।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে