এরশাদের সম্পত্তি নিয়ে ট্রাস্ট গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ২২:৪৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২৩:২৫

এইচ এম এরশাদ (ফাইল ফটো)

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে ট্রাস্ট গঠন করেছেন। রবিবার (৭ এপ্রিল) এই ট্রাস্ট গঠন করা হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি।
তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে বারিধারার বাসায় এরশাদ তার ব্যক্তিগত আইনজীবী শেখ সিরাজুল ইসলামের ব্যবস্থাপনায় সব স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে ট্রাস্ট গঠন করেন। এই ট্রাস্টিতে এরশাদসহ পাঁচজন রয়েছেন। অন্যরা হলেন, এরিক এরশাদ, এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার, চাচাতো ভাই মুকুল ও এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর। তবে এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ভাই জি এম কাদের নেই ট্রাস্টে।
তবে ট্রাস্টের নাম জানাতে পারেননি ফয়সাল চিশতি। ট্রাস্টের সম্পত্তির মধ্যে রয়েছে, এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসা, গুলশানের দুটি ফ্ল্যাট, বাংলামোটরের দোকান, রংপুরের কোল্ডস্টরেজ, পল্লি নিবাস, রংপুরে জাতীয় পার্টির কার্যালয়, ১০ কোটি টাকার ব্যাংক ফিক্সড ডিপোজিট।
শারীরিকভাবে অসুস্থ এরশাদকে গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয়। গত মাসে জন্মদিনে হুইল চেয়ারে করে তাকে চলাফেরা করতেও দেখা গেছে।

/এএইচআর/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি