নতুন নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘জাতীয় মুক্তি মঞ্চ’র ঘোষণা অলির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৬:২৯আপডেট : ২৮ জুন ২০১৯, ০৮:৪৮

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন কর্নেল (অব) অলি আহমেদ নতুন করে জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে নতুন সংগঠনের ঘোষণা দিয়েছেন এলডিপির সভাপতি কর্নেল (অব) অলি আহমদ। বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল সোয়া ৪টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের প্রধান এ সমন্বয়ক বলেন, ‘আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। লক্ষ্য হবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ও জনগণের সরকার গঠন।’

বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, আমরা আশা করি আমাদের এ কর্মসূচিতে জনগণ এবং সব বিরোধী দল নিজ নিজ অবস্থান থেকে সমর্থন দেবেন এবং সহযোগিতা করবেন।

লিখিত বক্তব্যে অলি আহমদ জানান, তাদের কর্মসূচিতে কোনও ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থাকবে না। সব বিরোধী দল এবং বিবেকবান মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।

১৮ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- দেশ বিরোধী চুক্তি প্রকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষা, জাতীয় বিশেষজ্ঞ কমিশন গঠন, গুম-খুন বন্ধের পদক্ষেপ, মিথ্যা মামলা প্রত্যাহার।

সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের কেউ না থাকলেও সাধারণ নেতাকর্মীরা কেউ কেউ এসেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, জাগপা নেতা তাসমিয়া প্রধান, খেলাফত মজলিসের নেতা মাওলানা আহমদ আলি কাসেমী, ইসলামী সংগীতশিল্পী মুহিব খান। মঞ্চে না বসলেও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি প্রমুখ।

 

ছবি: সাজ্জাদ হোসাইন

/এসটিএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা প্যারাসুটে দেশে নামার চেষ্টা করবেন: রিজভী
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে, দেশে ফিরবেন কবে?
ফরাসি বিপ্লবের চেয়ে কোনও অংশে কম নয় জুলাই, ১৭ বছরের সংগ্রামের ফসল: রিজভী
সর্বশেষ খবর
সময় টিভির সাবেক পরিচালক গ্রেফতার
সময় টিভির সাবেক পরিচালক গ্রেফতার
বাস্তব লোকেশনেই তৈরি হচ্ছিল ভুয়া ছবি, ২৪ ঘণ্টার মধ্যেই এআই ফিচার বন্ধ করলো গুগল
বাস্তব লোকেশনেই তৈরি হচ্ছিল ভুয়া ছবি, ২৪ ঘণ্টার মধ্যেই এআই ফিচার বন্ধ করলো গুগল
চিত্রা শালিক
চিত্রা শালিক
ইন্দোনেশিয়ায় চীনা যুদ্ধজাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়
ইন্দোনেশিয়ায় চীনা যুদ্ধজাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে