ঢাবিতে ছাত্রদলের ওপর হামলার বিচার দাবি

ঢাবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৪

ঢাবিতে ছাত্রদলের ওপর হামলার বিচার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় বিচার দাবি করেছেন ছাত্রসংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত প্রেস ব্রিফিং তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করেন।
ছাত্রদলের অভিযোগ, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাকিম চত্বরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিল তারা। এসময় ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এসে তাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। পরে তারা টিএসসিতে ডাসের সামনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে সেখানে ২০-২৫ জন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়। ছাত্রদলের দাবি, হামলায় তাদের ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত। তিনি বলেন, ‘আমরা কাউকে হামলার নির্দেশ দিইনি। এ হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।’ বিষয়টি ফোনে জানতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে ইকবাল হোসেন শ্যামল বলেন, “গতকালের (রবিবার) মধুর ক্যানটিনের ঘটনার ধারাবাহিকতায় আজও উসকানিমূলক স্লোগান দিয়ে হাকিম চত্বরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বাধা দেয় ছাত্রলীগ। এরপর নেতাকর্মীদের নিয়ে আমরা টিএসসি’র ডাসের সামনে যাই। সেখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার পর আমাদের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ২০-২৫ জন অতর্কিতে হামলা চালায়।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দায়ী। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে হয়েছে। এই হামলার নিন্দা-প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।’
এদিকে, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সংবাদ সংগ্রহ করার সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন সাংবাদিকের ওপর হামলা হয়। তারা হলেন আনিসুর রহমান, রাহাতুল ইসলাম রাফি ও আফসার মুন্না।
ছাত্রদল সাধারণ সম্পাদক এ ঘটনার নিন্দা জানিয়েছেন। 

ঢাবিতে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী