আ. লীগের নতুন কমিটিতে যারা আছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ১৫:০২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৪

আ. লীগের নতুন কমিটিতে যারা আছেন আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৮১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনাকে নবমবারের মতো দলের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়েছে। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনে দ্বিতীয় ও শেষ অধিবেশনে কমিটির কিছু সদস্যের নাম ঘোষণা করেন সভাপতি। 

সভাপতিমণ্ডলী

নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। এদের মধ্যে শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান নতুনভাবে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক

যুগ্ম সাধারণ সম্পাদকের পদে বহাল আছেন মাহাবুব-উল আলম হানিফ ও ডা. দীপু মনি। নতুন যুক্ত হয়েছেন ড. হাছান মাহমুদ ও আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম। ড. হাছান মাহমুদ আগের কমিটিতে প্রচার সম্পাদক এবং আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সাংগঠনিক সম্পাদক

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন ও মির্জা আজম।

কমিটিতে আরও যারা

আন্তর্জাতিক সম্পাদক পদে সাম্মী আক্তার বহাল আছেন। আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু,  কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন ফরিদুন্নাহার লাইলী। ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন সুজিত রায় নন্দী। উপ-দফতর সম্পাদক থেকে দফতর সম্পাদক হয়েছেন বিপ্লব বড়ুয়া। নতুন প্রচার সম্পাদক হয়েছেন ড. আব্দুস সোবহান গোলাপ। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন দেলোয়ার হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। নতুন মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মেহের আফরোজ চুমকি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুব ও ক্রীড়া সম্পাদক পদে বহাল আছেন হারুন অর রশীদ। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন শামসুন নাহার চাঁপা। সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন অসীম কুমার উকিল। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে ডা. রোকেয়া সুলতানা।

আরও পড়ুন:

আ. লীগের সভাপতি শেখ হাসিনা, সম্পাদক কাদের

‘আওয়ামী লীগে আছি, থাকবো, এটাই আমার পরিবার’



 

/ইএইচএস/এমএইচবি/এনএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে