গণফোরামের চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২০, ১৩:৫১ আপডেট : ০২ মার্চ ২০২০, ১৫:০১

গণফোরাম দুই সাংগঠনিক সম্পাদকসহ মোট চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে গণফোরাম। ‘ক্রমাগতভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাদের বহিষ্কার করা হলো। সোমবার (২ মার্চ) দুপুরে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই চার নেতা হলেন−গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসীকল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রমাগতভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব না দিয়ে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও উচ্ছৃঙ্খল আচার-আচরণ অব্যাহত রাখায় গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসীকল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরীকে সংগঠনের বৃহত্তর স্বার্থে গণফোরামের প্রাথমিক সদস্যপদ হইতে বহিষ্কারসহ সংগঠনের সকল দায়-দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বহিষ্কারাদেশ পাওয়া লতিফুল বারী হামিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের মেইলটি আমি পাইনি। মূল বিষয়টা হচ্ছে সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে রেজা কিবরিয়া কাজ করেন না, দলের অফিসে আসেন না, দলের সঙ্গে তার সম্পৃক্ততা নাই। এ বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়ার কারণটিকেই হয়তো শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখানো হয়েছে।’ অচিরেই নিজের অবস্থান ব্যক্ত করবেন বলে জানান তিনি।

আরও পড়ুন- গণফোরামে অসন্তোষ

/এসটিএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবুজবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
সবুজবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্‌বিতণ্ডা
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্‌বিতণ্ডা
নুসরাতের বাড়িতে আগুন: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার
নুসরাতের বাড়িতে আগুন: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি