৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কৃষক লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ২০:০৭আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২১:০২

বাংলাদেশ কৃষক লীগ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঘরে বসেই ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো কৃষক লীগ। এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় কৃষক লীগের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও প্রতিষ্ঠাকালীন নেতাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

সারা বিশ্ব করোনাভাইরাসের ভয়াল দুর্যোগে নিমজ্জিত হওয়ায় সঙ্গত কারণে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের সব সহযোগী সংগঠনের যেকোনও রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করেন। এ কারণে বাংলাদেশ কৃষক লীগ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নিজ নিজ গৃহে থেকে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন নেতাকর্মীরা।

রবিবার বিকাল পাঁচটায় বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নেতা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং বাংলাদেশসহ সারা বিশ্বের কৃষক-শ্রমিক-মেহনতি জনতাসহ সমগ্র মানব জাতিকে করোনোভাইরাসের ভয়াল থাবা থেকে মুক্তির জন্য নিজ নিজ ধর্ম অনুযায়ী স্ব-স্ব গৃহে থেকে নেতাকর্মীরা বিশেষ দোয়া ও প্রার্থনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনোভাইরাস মোকাবিলার অংশ হিসেবে শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ওয়ার্ড ত্রাণ কমিটির সঙ্গে সম্পৃক্ত হওয়া ও স্বাস্থ্যবিধি মেনে মানবতার সেবায় এগিয়ে আসা, বোরো মৌসুমে ধান কাটাসহ সব কৃষি কর্মকাণ্ডে কৃষককে সার্বিক সহযোগিতা করার জন্য কৃষক লীগের নেতাদের প্রতি আহ্বান জানান কৃষক লীগের সভাপতি সমীর চন্দ।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
চা খেয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
এক উপজেলায় আওয়ামী লীগ থেকে ৫১ নেতার পদত্যাগ
ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন 
সর্বশেষ খবর
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সামনেই মাহিন সরকারকে মারধরের অভিযোগ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সামনেই মাহিন সরকারকে মারধরের অভিযোগ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ
‘এখন আমার নতুন পরিচয় আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী’ 
‘এখন আমার নতুন পরিচয় আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী’ 
মানবরচিত তন্ত্রমন্ত্রে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের আশা করা বোকামি: চরমোনাই পীর
মানবরচিত তন্ত্রমন্ত্রে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের আশা করা বোকামি: চরমোনাই পীর
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে