স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয় কমিটি অকার্যকর, প্রধানমন্ত্রীকে মেননের স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ১৮:৩১ আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৮:৩২




রাশেদ খান মেনন (ফাইল ছবি) করোনাভাইরাসের প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বাধীন জাতীয় কমিটি অকার্যকর প্রমাণিত হয়েছে বলে অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি প্রধানমন্ত্রীর কাছে গতকাল (১৯ এপ্রিল) এ বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বিপুলদেহী জাতীয় কমিটি অকার্যকর প্রমাণিত হয়েছে। দীর্ঘ চারমাস সময় নষ্ট হয়েছে। কিন্তু করোনা চিকিৎসা সেবার প্রস্তুতি আশানুরূপ সম্পন্ন হয়নি। এখন যখন কমিউনিটি টান্সমিশন বেড়ে চলছে তখন মানহীন পিপিই, মাস্ক ও সরবরাহের স্বল্পতার কারণে প্রথম ধাক্কাতেই ১০৭ জন চিকিৎসক, ৬৫ জন নার্সসহ ১২১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। একজন চিকিৎসক মৃত্যুবরণ করেছে। ৮ মার্চ করোনা রোগী শনাক্ত করার পরের ৪২ দিনে বাংলাদেশের সংক্রমণের হার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানের থেকেও বেশি। সুতরাং আত্মতৃপ্তি ও অসত্য সান্ত্বনার কোনও অবকাশ নাই।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাশেদ খান মেনন বলেন, ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি নয়, বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে ‘জাতীয় টাস্কফোর্স’ গঠন করুন। এই টাস্ক ফোর্স স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, প্রধানমন্ত্রীর কাছে সরাসরি জবাবদিহী করবে, তাকে পরামর্শ দেবে এবং তার সামগ্রিক নির্দেশনা বাস্তবায়নে সরকারের অন্যান্য অংশকে সহায়তা করবে।’

কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপির বিষয়ে দলের ঢাকা মহানগর কমিটির সম্পাদকমল্ডলির সঙ্গে আলোচনা করেছেন মেনন। তার সঙ্গে ভিডিও কলে এই আলোচনায় যুক্ত ছিলেন মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, সদস্য তৌহিদুর রহমান ও আমিনুল ইসলাম টিপু। আলোচনায় ঢাকা মহানগর কমিটির ত্রাণ তৎপরতা নিয়ে আলোচনা হয়।

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্ণফুলীর দক্ষিণ-পূর্ব পাশে থাকা দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ
কর্ণফুলীর দক্ষিণ-পূর্ব পাশে থাকা দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু
শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের তথ্য চেয়েছে মাউশি
শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের তথ্য চেয়েছে মাউশি
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম