মাওলানা নেজামীর মৃত্যুতে বিএনপির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ১৮:৫৬আপডেট : ১২ মে ২০২০, ১৯:৩৩

 

মাওলানা আবদুল লতিফ নেজামী ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘দেশ, জাতি ও মানুষের অধিকারের পক্ষে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন মাওলানা নেজামী।’

সোমবার (১১ মে) রাত ৮টা ২৫ মিনিটে ইন্তেকাল করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী। (ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী আর নেই)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় বলেন, ‘মরহুম মাওলানা আবদুল লতিফ নেজামী ইসলামী ঐক্যজোটের প্রধান নেতা ও দেশের একজন বিশিষ্ট আলেম ছিলেন। তিনি আমৃত্যু ইসলামের আদর্শ, নীতি প্রচার-প্রসারের কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। বর্তমান দুঃসময়ে তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি হলো।’

নেজামীর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম মাওলানা আবদুল লতিফ নেজামীকে বেহেশত নসিব এবং পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’ শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

এছাড়া, মাওলানা নেজামীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
জামিনে মুক্তি পাওয়া ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ