ব্যর্থ সরকার করোনা থেকে মানুষকে বাঁচাতে কাজ করেনি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২০, ১৩:৫৮আপডেট : ০৩ জুন ২০২০, ২৩:২৭

বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী বর্তমান সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট নেই। তাই এই ব্যর্থ সরকার করোনা থেকে মানুষকে বাঁচাতে কোনও কাজ করেনি। নিজেদের নেতাকর্মী ও শাসকগোষ্ঠীর পকেট ভারি করা, ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করাই তাদের মূল লক্ষ্য।’

বুধবার (৩ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের সময় এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী সামাজিক সংস্থা-জাসাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি হাসপাতাল ২০-৩০ শতাংশের বেশি রোগীর জায়গা দিতে পারছে না অভিযোগ করে রিজভী এ সময় বলেন, ‘ঢাকার বাইরে মানুষ চিকিৎসা পাচ্ছে না। কেউ করোনা ছাড়া হৃদরোগ, শ্বাসকষ্ট বা অন্যান্য রোগে আক্রান্ত হলে হাসপাতালে সিট পাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগে করোনা টেস্ট করুন। করোনা টেস্ট করতে ১২ থেকে ২৪ ঘণ্টা সময় লাগে। অনেক জায়গায় চার দিনও লেগে যায়। তাই অনেক রোগী অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যাচ্ছেন।’

রিজভী বলেন, ‘কেউ সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে তাকে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে আসে। আর ব্যাংকের লোককে গুলি করে, হত্যার হুমকি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে শিকদার গ্রুপের দুই ভাই বিদেশে চলে গেলো। মেডিক্যাল ভিসা দিলো কী করে? তাদের নামে মামলা হয়েছে। পুলিশ সেখানে কিছুই করেনি। তার মানে শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত অপরাধীদের নানাভাবে রেহাই দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে চলছে দেশে। অরাজকতা চলছে, মার্শাল ল চলছে। এভাবে চলতে পারে না।’

এ সময় উপস্থিত ছিলেন জাসাসের সহ-সভাপতি আহসান উল্লাহ চৌধুরী, শাহরিয়ার ইসলাম শায়লা, ডাক্তার আরিফ, জাহাঙ্গীর আলম রিপন, ফেরদৌস ফকির, সিনিয়র যুগ্ম মহাসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

/এএইচআর/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যালয়ের তিন লাখ ৭০ হাজার টাকা নিয়ে গেলেন বিএনপির দুই নেতা
সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠকে বসছে বিএনপি
১১ দলকে পায়ে হেঁটে লং মার্চ করতে বললেন রাশেদ খাঁন
সর্বশেষ খবর
মমতার সমর্থন পেয়েই গ্রেফতার নন্দীগ্রামের সেই প্রার্থী
মমতার সমর্থন পেয়েই গ্রেফতার নন্দীগ্রামের সেই প্রার্থী
খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম ২ সহযোগীসহ গ্রেফতার
খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম ২ সহযোগীসহ গ্রেফতার
পরীক্ষায় এআইয়ের ব্যবহার: ঢাবির ছাত্রদল ও শিবির নেতার শাস্তি
পরীক্ষায় এআইয়ের ব্যবহার: ঢাবির ছাত্রদল ও শিবির নেতার শাস্তি
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী