এখনও সংকটাপন্ন নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২০, ১৬:২৯আপডেট : ০৮ জুন ২০২০, ১৯:৪৬

মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি আগের মতোই সংকটাপন্ন অবস্থায় আছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি মোহাম্মদ নাসিমের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান।
মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সোমবার (৮ জুন) কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, তার কোনও উন্নতি হয়নি। তিনি এখনও ভেন্টিলেশনে আছেন, কোনও রেসপন্স নাই। কাল যেমন দেখে এসেছি তেমনি আছেন। এর আগে রবিবার ( ৭ জুন) বাংলা ট্রিবিউনকে তিনি জানিয়েছিলেন, নাসিমের অবস্থা সংকটাপন্ন, খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন তিনি।
প্রসঙ্গত, গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। এর আগেও তার একবার স্ট্রোক হয়েছিল। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন বলেই মন্তব্য করেছেন চিকিৎসকরা।
অস্ত্রোপচার শেষে তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরইমধ্যে তার জন্য ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, অধ্যাপক ডা. রাজিউল হক, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাতসহ অন্যরা রয়েছেন।

/জেএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
সর্বশেষ খবর
সাবান দিয়ে গোসলের পরও দুর্গন্ধ? ৫ ভুল এড়িয়ে চলুন
সাবান দিয়ে গোসলের পরও দুর্গন্ধ? ৫ ভুল এড়িয়ে চলুন
মক্কা চুক্তি আমেরিকার কৌশলগত ব্যর্থতার মূর্ত প্রতীক: রাষ্ট্রদূত 
মক্কা চুক্তি আমেরিকার কৌশলগত ব্যর্থতার মূর্ত প্রতীক: রাষ্ট্রদূত 
যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলেই নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হচ্ছে
যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলেই নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হচ্ছে
বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হওয়া উচিত জনগণ: স্পিকার
বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হওয়া উচিত জনগণ: স্পিকার
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার