সরকারের ভেতরের একটি গোষ্ঠী পাটকল বন্ধ করছে: জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২০, ১৭:১৯ আপডেট : ২৭ জুন ২০২০, ১৭:২২

জাসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি উপেক্ষা করে সরকারের ভেতরের একটি গোষ্ঠীর রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীনদের জোটসঙ্গী জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। শনিবার (২৭ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।
জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, গত ১১ বছরে পাটকলগুলিকে লাভজনকভাবে পরিচালনার বিষয়ে সরকার, বিজেএমসি, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের দফায় দফায় আলোচনায় পাট ক্রয়ে লোকসান-দুর্নীতি বন্ধে মৌসুমে যথাসময়ে কাঁচাপাট ক্রয় করা, কারখানা পরিচলন ব্যয়ে দুর্নীতি বন্ধ, পণ্য মোড়কে পাট ব্যবহার আইন-২০১০ প্রণয়ন করা, পাটকলগুলোকে আধুনিকায়ন করা, পাটের ব্যবহার বহুমুখীকরণসহ বাস্তবসম্মত বেশ কিছু সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। সেই অনুযায়ী সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছিল। কিন্তু সরকারের ভিতরের এক গোষ্ঠী সেই সিদ্ধান্ত ও প্রস্তাব বাস্তবায়ন না করে পাটকলগুলোকে অচল করে দেয়ার ষড়যন্ত্র চালিয়ে যায়।
এতে আরও বলা হয়, পাটকল অচল রেখে অলাভজনক করে ফেলার দায়িত্ব শ্রমিকদের না। পাটক্রয়, কারখানা পরিচালনা করা, উৎপাদিত পণ্য বিপণনের কোনও ক্ষেত্রেই শ্রমিকদের পরামর্শ গ্রহণ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর উৎসাহে পাটের জিনোম আবিষ্কার হয়েছে ও প্রধানমন্ত্রী যখন পাটের পুনর্জাগরণের কথা বলছেন তখন পাটকল ও পাটশিল্প ধ্বংসের জন্য অন্তর্ঘাত চালানো হচ্ছে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জোয়ার-ভাটার খেলায় মুগ্ধ করে সীতাকুণ্ডের কুমিরাঘাট
জোয়ার-ভাটার খেলায় মুগ্ধ করে সীতাকুণ্ডের কুমিরাঘাট
নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
দুই মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
দুই মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’