জ্বর-ডায়াবেটিসে সাবেক প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ১২:২০আপডেট : ০৪ জুলাই ২০২০, ১২:২০

টিএম গিয়াসউদ্দিন সাবেক ত্রাণ ও পুর্নবাসন প্রতিমন্ত্রী এবং শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি টিএম গিয়াসউদ্দিন (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (৩ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি জ্বর ও ডায়াবেটিসে ভুগছিলেন। শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিএনপির চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন তিনি।

মিড়িয়া উইংয়ের অপর সদস্য শামসুদ্দিন দিদার বলেন, 'টিএম গিয়াসউদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শরিয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।'

শনিবার বাদ জহুর মোহাম্মদপুর তাজমহল জামে মসজিদে মরহুমের জানাজা শেষে তাজমহল রোড করবস্থানে তাকে দাফন করা হবে বলে জানান দিদার। 

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
সর্বশেষ খবর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক