পাটকল বন্ধ ঘোষণা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ১৫:২৯ আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৫:২৯

ন্যাপ বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, দায়িত্বহীন ও আত্মঘাতী বলে জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেন, অতীত সরকারগুলোর পথ অনুসরণ করে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের বর্তমান সরকারের চূড়ান্ত ঘোষণা গণবিরোধী অবস্থানেরই বহিঃপ্রকাশ।

শনিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় ন্যাপের দুই নেতা এসব কথা বলেন। গোলাম মোস্তফা ভুইয়া বাংলা ট্রিবিউনকে বিবৃতির কথা জানান। 
ন্যাপের দুই শীর্ষ নেতা বলেন, ‘যে যুক্তিতে অতীতের বিএনপি-জামায়াত জোট সরকার আদমজী পাটকল বন্ধ করে দিয়েছিল এখন আওয়ামী লীগ সরকারও একই যুক্তিতে বাকি পাটকলগুলো বন্ধ করে দিয়ে প্রমাণ করেছে সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষায় শা সকগোষ্ঠীর প্রচণ্ড মিল রয়েছে। এক্ষেত্রে তারা মুদ্রার এপিঠ-ওপিঠ। নিজেদের মধ্যে বিরোধ যতই থাকুক সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ রক্ষায় তাদের চরিত্র একই।’

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জোয়ার-ভাটার খেলায় মুগ্ধ করে সীতাকুণ্ডের কুমিরাঘাট
জোয়ার-ভাটার খেলায় মুগ্ধ করে সীতাকুণ্ডের কুমিরাঘাট
নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
দুই মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
দুই মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’